বাংলাদেশ পাসপোর্ট অনলাইন এ আবেদন ফরম পূরণের নিয়ম
আপনি যদি বাংলাদেশের পাসপোর্ট করতে চান? এর জন্য আপনাকে যা করতে হবে । প্রথমে
বাংলাদেশের পাসপোর্ট করার জন্য আপনাকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন
ফরমটি আপনাকে অবশ্যই যাচাই-বাছাই করে দেখে শুনে পূরণ করতে হবে। কারণ এটি অনেক
সেনসিটিভ জিনিস।
মানুষের জীবনে পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ জিনিস। একবার যদি ভুলে হয়ে যায় তাহলে
এটা সংশোধন করা খুবই মুশকিল। এর জন্য আপনাকে পাসপোর্ট করার আগে অবশ্যই সঠিক
নিয়মটা জানতে হবে। আপনি কি পাসপোর্ট করার অনলাইনে আবেদন ফরম পূরণ বিষয় জানতে
চান? তাহলে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।তো চলুন শুরু
করা যাক আজকের আলোচনা।
সূচিপত্রঃবাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম
- বাংলাদেশ পাসপোর্ট অনলাইন এ আবেদন ফরম পূরণের নিয়ম।
- ই-পাসপোর্ট আবেদনের নিয়ম।
- পাসপোর্ট করতে কি কি লাগে?
- দশ বছর মেয়াদী পাসপোর্ট করতে কি কি লাগে?
- সরকারি চাকরিজীবীরা কিভাবে পাসপোর্ট করবে?
- পাসপোর্ট হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন?
- বাংলাদেশের পাসপোর্টে কোন কোন দেশের ভিসা লাগেনা।
- পাসপোর্ট এর আবেদন বাতিল করার নিয়ম।
- পাসপোর্ট এর সর্বশেষ আপডেট।
- শেষ কথা।
বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন এ ফরম পূরণের নিয়ম
বর্তমান আধুনিক বাংলাদেশে আপনি ঘরে বসে অনলাইনে পাসপোর্ট আবেদন করতে পারবেন। আপনি
যদি পাসপোর্ট বানাতে চান? তাহলে আপনাদের পাসপোর্ট আবেদন করার সম্পর্কে
সবকিছু সঠিকভাবে জানতে হবে। আপনি যদি অনলাইনে পাসপোর্ট এর আবেদন ফরম সঠিকভাবে
পূরণ করতে চান? তাহলে আজকে আমাদের এই আর্টিকেলটি আপনাকে সম্পূর্ণ মন দিয়ে পড়তে
হবে। আপনি চাইলে আপনার পাসপোর্ট আবেদনটি কোন একটা কম্পিউটারের দোকানে গিয়ে করতে
পারেন।কিন্তু আমাদের এই আর্টিকেলটি পড়লে আপনি দোকানে ঝামেলায় এড়িয়ে ঘরে
বসেই আবেদনটি নিজে নিজেই করতে পারেন। কারন আপনি যদি একটি ব্যস্ত দোকানে গিয়ে এই
ফর্মটি পূরণ করেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সেখানে মানুষের ভিড়ের
মধ্যে আপনার পাসপোর্টের একটু ভুল হলে আপনার পরে অনেক সমস্যা হবে। তাই আমার মতে
আপনি আমাদের এই আর্টিকেলটি সম্পন্ন পড়ে ঘরে বসেই শিখে নিন।
কিভাবে অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন ফরম পূরণ করতে হয়। তাহলে আপনি নিজেই ঘরে
বসে একটি পাসপোর্ট সম্পন্ন কাজ করতে পারবেন। আপনি চাইলে এ আবেদন মোবাইল ল্যাপটপ
বা কম্পিউটার দিয়ে করতে পারবেন। আমি আপনাকে বলব আপনি মোবাইলে না করে ল্যাপটপে বা
কম্পিউটার দিয়ে করবেন। আপনি যদি মোবাইল দিয়ে পাসপোর্ট এর ফরম পূরণ করেন
এতে আপনার সমস্যা হতে পারে। যেমন আপনার মোবাইলের স্কিনটা ছোট হবে। এই ছোট
স্ক্রিনে করলে ভুল হওয়ার সম্ভাবনায একটু থাকে। তাই আমি বলব আপনি মোবাইল দিয়ে না
করে ল্যাপটপ বা ডেক্সটপ দিয়ে করেন।এতে আপনার স্কিন বড় থাকলে আপনি আপনার মতন করে
আবেদনটি করতে পারবেন। এবং ভুল হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। পাসপোর্ট অনেক
সেনসিটিভ একটা জিনিস একবার ভুল হলে পরের সংশোধন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে
হয়।
ই-পাসপোর্ট আবেদনের নিয়ম
পাসপোর্ট করার জন্য আপনাকে যেসব নিয়মে মেনে লেখার জন্য বলব। সেগুলো অবশ্যই
সঠিকভাবে মেনে লিখতে হবে। না হলে আপনার পাসপোর্টের আবেদন হবে না। অনলাইনে
পাসপোর্ট আবেদন ফরম এর জন্য আপনাকে প্রথমে google crome ব্রাউজারে যেতে হবে।
সেখানে গিয়ে E-passport Online লিখে সার্চ করতে হবে। প্রথমে যে
অ্যাপ্লিকেশনটি আসবে সেই সাইডে ঢুকতে হবে। প্রথমে ই পাসপোর্ট নামে যে
অ্যাপ্লিকেশন টা আসবে সেটা হলো মূলত অনলাইনে আবেদনের ফরম। এরপর দেখবেন
E-passport এর পাশে আরেকটা আইকন আছে। সেখানে লেখা আছে যে (Apply Online)
সেখানে ঢুকবেন। এরপর নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে। সেখানে ইংরেজিতে বলা হবে
আপনি কি বাংলাদেশের জন্য পাসপোর্ট এর এপ্লাই করছেন? এরপর নিচে দুইটা অপশন থাকবে
yes আর no , আপনি Yes বাটনে চাপ দিবেন। এরপরে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন
চাইবে।আপনি আপনার ইনফরমেশন গুলো সঠিকভাবে দিবেন।
এরপর দিয়ে countineu একটা বাটন থাকবে। সেই বাটনে চাপ দিয়ে আপনি
কন্টিনিউ করবেন।আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। সেখানে আপনার Email চাইবে আপনি
আপনার পার্সোনাল Email দিবেন। যেটা আপনি সচরাচর সবসময়ই ব্যবহার করেন।এরপর
নিচে একটি ভেরিফাই আইকন থাকবে। আপনি সেখানে টিক দিয়ে ভেরিফাই করে নিবেন। দিয়ে
আবার কন্টিনিউ বাটনে চাপ দিবেন । এরপর স্টেপ থ্রিতে তারা আপনাকে একটা একাউন্ট
খুলতে বলবে আপনি ইমেইল দিবেন পাসওয়ার্ড দিবেন। দিয়ে আরো কিছু ইনফরমেশন
থাকবে সেগুলো সঠিকভাবে ফিলাপ করে ক্রিয়েট একাউন্টে এ চাপ দিবেন। এরপর আপনার
Email এই একটা নোটিফিকেশন যাবে এবং আপনার Email এ ঢুকে সেই নোটিফিকেশনে
ক্লিক করবেন। দেখবেন আপনাকে তারা আরেকটা পেজে নিয়ে যাবে। সেখানে বলবে আপনার পেজ
অ্যাকটিভ হয়েছে। মানে আপনি পাসপোর্ট এর আবেদন ফরম পূরণের জন্য যে একাউন্টটি
খুলবেন সে একাউন্টে আপনার একটিভ হয়ে গেছে।
এবং নিচে একটি দেখবেন Sing in বাটন থাকবে সেই বাটনে চাপ দিবেন। এরপর পাসওয়ার্ড
চাইবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন দেখেন আবার Sing in অপশন আসবে
আপনি আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে Sing in করে নিবেন। এরপরে আপনাকে
আরেকটি পেজে নিয়ে যাবে সেখানে লেখা থাকবে welcome এরপর আপনার নাম থাকবে। মানে
আপনার পাসপোর্ট করার জন্য অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার
পরিবারের চারজনের পাসপোর্ট ঘরে বসে এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে দিতে
পারবেন। প্রত্যেকের জন্য অ্যাকাউন্ট খোলার কোন প্রয়োজন নেই। এখন আপনাকে পাসপোর্ট
ফরম পূরণ করতে হবে। আপনার একাউন্টের ডান পাশে দেখবেন নীল কালার একটা বাটন আছে।
সেখানে লিখা আছে (apply for a new passport) সেখানে ক্লিক করবেন। যেহেতু আপনি
নতুন পাসপোর্ট তৈরি করবেন। এরপর দেখবেন দুইটা অপশন আসবে।
- Ordinary passport
- official passport
আমি এই দুইটা বিষয়ে আরেকটা টপিক্সে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি
পড়বেন। আপনি এই দুইটা অপশন এর মধ্যে যে কোন একটা সিলেক্ট করবেন। এক নাম্বার টা
সিলেক্ট করবেন ।যেটা Ordinary passport লেখা থাকবে সেটা।এরপর সেভ এন্ড কন্টিনিউ
দিবেন।আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে সেখানে আপনার ইনফরমেশন চাইবে। এক জায়গায়
লেখা থাকবে( I apply for myself) সেখানে টিক দিয়ে সেভ করে দেবেন।এরপর আপনি যে
পেজে যাবেন সেখানে আপনার ঠিকানা চাইবে। আপনি সেখানে আপনার সঠিক ঠিকানাটি দিবেন।
আপনি সেখানে একদম ভুল করবেন না।কারণ আপনার সেই ঠিকানায় অনুযায়ী পুলিশ
ভেরিফিকেশন হবে। আপনি সেখানেPresent address এবং permanent address দিবেন।যাতে
কোন ঝামেলা না হয়। এরপর সেভ করে দিবেন আবার একটি নতুন পেজে নিয়ে যাবে। সেখানে
তিনটা অপশন পাবেন আপনি যেহেতু নতুন পাসপোর্ট করছেন তাই আপনাকে তিনটা অপশন এর
মধ্যে লাস্ট অপশনটা চয়েস করতে হবে।
এরপরে আরেকটা লেখা আসবে বলবে( আপনার কি অন্য কোন দেশের পাসপোর্ট আছে) থাকলে হ্যাঁ
দিবেন না থাকলে না বাটনে চাপ দিবেন। এরপর আপনার NID নাম্বার চাইবে আপনি নাম্বার
দিয়ে সেভ করে দেবেন। এরপর আবার আরেকটা পেইজে আসবে আপনি সেখানে আপনার অভিভাবকের
ইনফরমেশন দিবেন।মানে আপনার বাবা-মা এর সমস্ত ইনফরমেশন ঠিকানা ঠিকভাবে দিতে হবে।
এরপর সেভ করে দিবেন। এরপরের পেজে বলবে আপনি বিবাহিত নাকি অবিবাহিত আপনি যদি
বিবাহিত হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন। আর না হয়ে থাকলে না দিবেন। এরপর সেখানে
আপনার মোবাইল নাম্বার যোগ করতে হবে। যাতে আপনাকে পুলিশ ভেরিফিকেশন এর জন্য কল
দিলে পাওয়া যায়। এরপর কন্টিনিউ এ চাপ দিবেন। পরের পেজে আপনি কয় বছরের জন্য
করবেন সেটা সিলেট করতে হবে। আপনি পাঁচ বছরের জন্য একটা করতে পারবেন যদি আপনার
বয়স ১৮ এর নিচে হয়। আর যদি ১৮ বছরের উপরে হয় আপনি ১০ বছরের করতে পারবেন।
পাসপোর্ট করতে কি কি লাগে
আপনি যদি একটি নতুন পাসপোর্ট তৈরি করতে চান? তাহলে আপনার কিছু কাগজপত্র লাগবে। সে
সকল কাগজপত্র ছাড়া আপনার পাসপোর্ট হবে না। আর হ্যাঁ অবশ্যই আপনার কাগজপত্র গুলা
ঠিক থাকতে হবে। আপনাকে সবকিছু যাচাই-বাছাই করে পাসপোর্ট করতে হবে। যেমন অনেকের
ভুল থাকে। NID কার্ডে একটা নাম, আর তার সার্টিফিকেটে আরেকটা নেই।এরকম ভাবে জন্ম
সালের আলাদা আলাদা ডেট থাকলে আপনার পাসপোর্ট করতে পারবেন না।বা পাসপোর্ট হতে
সমস্যা হবে।এর জন্য কি কি কাগজ লাগবে এগুলো জানতে হলে আমাদের আর্টিকেলটি পুরোটা
মন দিয়ে পড়ুন।
১। ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করার সময় আপনার এক কপি ছবি লাগবে। যেটা হবে
পাসপোর্ট সাইজের।
২। আপনার যদি ১৮ বছর হয়ে যায় তাহলে জাতীয় পরিচয় পত্রের মূল কপি লাগবে।
৩। আপনার পিতা মাতা বেঁচে থাকলে তাদের জাতীয় পরিচয় পত্র লাগবে। আর যদি মারা
যায় তাহলে তাদের মৃত্যুর সনদপত্রটা লাগবে।
৪। আপনার জাতীয় সনদপত্র লাগবে।মানে আপনার নাগরিকত্ব সার্টিফিকেট এটা আপনার
ওয়ার্ডের কাউন্সিলরের এর কাছে থেকে নিতে হবে।
৫। আপনার প্রত্যয়ন পত্র লাগবে।
৬। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ যেটা
অনলাইন করা আছে ও আপনাদের বিয়ের একটি কাবিননামা সহ লাগবে।
৭। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মানে আপনার সমস্ত সার্টিফিকেট দিলে হবে। যদি
আপনি কোন ব্যবসা করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর যদি চাকরি করেন তাহলে
অফিসের আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্র লাগবে।
৮। আপনার বাসার বিদ্যুৎ বিলের কাগজ লাগবে।
৯। আপনার বাসা বাড়ির খাজনার কাগজ লাগবে। যেটা আপনি প্রত্যেক বছর বছর আপনার
নিজস্ব জমির বাড়ির সরকারকে খাজনা দেন সেই কাগজ টা।
১০। এরপরে যদি আপনার কোন কাগজ লাগে তাহলে পাসপোর্ট অফিস থেকে জানাবে।
আপনি যদি পাসপোর্ট তৈরি করতে চান? এই সকল কাগজপত্র গুলো থাকতে হবে। সবগুলো কাগজ
সঠিকটা দিতে হবে। আপনি যদি কোন কাগজপত্র ভুল দেন তাহলে আপনার পাসপোর্ট হবে না।
এজন্য সকল কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করে দিবেন।
দশ বছর মেয়াদী পাসপোর্ট করতে কি কি লাগে?
১০ বছর মেয়াদী পাসপোর্ট করতে মূলত কি লাগে? তা আমরা আজকে জানব। আপনি যদি
বাংলাদেশে একজন নাগরিক হয়ে থাকেন। তাহলে আপনি পাসপোর্ট করতে পারবেন। কোন কিছুতে
আপনাকে সমস্যায় পড়তে হবে না। আর যদি আপনি পাসপোর্ট তৈরি করার জন্য সকল কাগজপত্র
সঠিকভাবে জমা দেন। আপনার কোন সমস্যা হবে না আশা করি।আপনি পাসপোর্ট দুইটি
মেয়াদের করতে পারবেন। আপনি যদি ১৮ বছর বয়সে নিচে হয়ে থাকেন তাহলে আপনি পাঁচ
বছর মেয়াদের করতে পারবেন।
আর আপনি যদি ১০ বছর মেয়াদের পাসপোর্ট নিতে চান? তাহলে আপনার বয়স ১৮ বছর এর উপরে
থাকতে হবে। তাহলে আপনি পাসপোর্ট পাবেন ১০ বছর মেয়াদের। আমার মতে আপনার যদি খুব
প্রয়োজন না হয় তাহলে আপনার ১৮ বছর হলে পাসপোর্ট ১০ বছর মেয়েদের করা উচিত।
কারণ আপনি পাঁচ বছর মেয়াদের করেন আর দশ বছর মেয়েদের করেন না কেন টাকা কিন্তু
একই লাগবে। ১০ বছর মেয়েদের পাসপোর্ট করতে আপনার NID card অবশ্যই লাগবে। মানে
তারা শুধু আপনার বয়সে দেখবে। আর যা যা লাগবে আগের টপিক্সে সম্পন্ন কিছু বলা
আছে।এর জন্য আপনাকে ১৮ বছর হলে NID Card করে ফেলবেন।
সরকারি চাকরিজীবীরা কিভাবে পাসপোর্ট করবেন?
সরকারি চাকরিজীবীরা যেভাবে পাসপোর্ট করবেন। তা আমরা এই আর্টিকেলে আজকে আলোচনা
করব। চলুন শুরু করা যাক। আপনি হয়তো আমার পোস্টের শিরোনাম দেখে ভাবছেন। যে সরকারি
চাকরিজীবীদের কি আলাদা পাসপোর্ট? আসলে ব্যাপারটা এমন না। আপনি যেভাবে
পাসপোর্ট করবেন তারাও একইভাবে পাসপোর্ট করবে। কিন্তু একটু ভিন্নতা
আছে অবশ্যই। যদি ভিন্নতা না থাকতো তাহলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতাম
না। যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই এ বিষয়ে খেয়াল করবেন। আপনিরা যখন
পাসপোর্টের আবেদনের ফরম পূরণ করার জন্য গুগল ক্রোমের সার্চ দিয়েছিলেন passport
applocation Online লিখে।
তখন আপনাদের সামনে এই নামে একটি ওয়েবসাইট আসলো। সে ওয়েবসাইটে ঢুকে তার ইনফরমেশন
অনুযায়ী আপনাকে তারা একটি একাউন্ট খুলতে বলে। আপনি একটি অ্যাকাউন্ট খুললেন।
এরপর আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হলো। তখন পাসপোর্ট এর আবেদনের সময় Apply
for a new passport লেখা একটি নীল বাটন ছিল। সেই বাটনে ক্লিক করার পর নতুন
একটি পেজ ওপেন হলো এবং সেখানে পাসপোর্ট টাইপের লেখা আছে এর নিচে
দেখবেন দুইটা অপশন আসছিল ।প্রথমে লেখা ছিল- Ordinary passport দ্বিতীয়তে লেখা
আছে Offical passport. প্রথম অপশনটার মানে হলো- যারা আমরা সাধারণ জনগণ আছি তাদের
জন্য এই পাসপোর্ট। আর দ্বিতীয়টি হলো যারা শুধুমাত্র সরকারি চাকরিজীবী এবং যাদের
সরকারের খাতায় মামলা আছে তাদের জন্য।
পাসপোর্ট হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন?
পাসপোর্ট হয়েছে কিনা তা আপনারা খুব সহজে চেক করতে পারবেন? অনলাইন থেকে আপনি
আপনার নিজের পাসপোর্ট চেক করার জন্য আপনাকে কিছু সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে।
যা আমরা এই আর্টিকেলটিতে খুব সুন্দর ভাবে আলোচনা করব। আপনি আপনার পাসপোর্টটি চেক
করার জন্য যা করবেন। প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার এর প্রবেশ করবেন।
এরপরgoogle এ গিয়ে সার্চ করবেন E-passport Online Registration portal লিখে এবং
আপনি সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন।
সেখানে আপনি যখন অনলাইনে পাসপোর্ট ফরম পূরণ এর সময় যে Application ID আপনি
দিয়েছিলেন সেটা আগে দিবেন। এরপর Registration id দিবেন। এরপর আর একটি পেজ ওপেন
হবে সেখানে আপনার জন্ম তারিখ জন্ম সাল ও জন্ম মাস সঠিকভাবে দিবেন।যেটা আপনার
পাসপোর্টে দেওয়া ছিল। এরপর একটা এসএমএস আসবে যেখানে I am human লেখা থাকবে
সেখানে টিক দিবেন। এরপরে একটি বাটন শো করবে আপনার সামনে। বাটনটি হলো চেক
বাটন। সেই বাটনে ক্লিক করলে। আপনার সুন্দর সঠিক সম্পূর্ণ পাসপোর্টটি সামনে
চলে আসবে। মানে আপনার পাসপোর্ট এর সম্পূর্ণ ডিটেইলস শো করবে। এভাবে করে
আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারেন অনলাইনে।
বাংলাদেশী পাসপোর্টে কোন কোন দেশে ভিসা লাগে না
বাংলাদেশের পাসপোর্টে যে সকল দেশের ভিসা লাগে না তা আমরা আজকে এই আর্টিকেলে জানব
। আমরা জানি যে পাসপোর্ট আর ভিসা ছাড়া কোন দেশে যাওয়া যায় না । কিন্তু আমাদের
পাসপোর্ট দিয়ে কিছু দেশে যাইতে পারবেন যার জন্য ভিসা লাগবেনা । বা আপনি সেই দেশে
গিয়ে ভিসা করবেন এমন কিছু দেশে ।যদি আপনি যাইতে চান?
তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ।আশা করি আমাদের এই
আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন যে কোন কোন দেশে বাংলাদেশের পাসপোর্ট
দিয়ে ভিসা ছাড়া যাওয়া যায় । তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ।বর্তমানে
বাংলাদেশের মানুষ প্রায় ৩৬ টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে । সেই সব দেশে
যাইতে কোন ভিসা করা লাগবে না । আবার এর মধ্যে কিছু কিছু দেশ আছে যেগুলোতে ই-ভিসা
নিয়ে যাইতে হয়। দেশে গিয়ে ভিসা করা যায়। সে সকল দেশগুলো নিচে সংক্ষিপ্ত আকারে
দেয়া হলো ।
প্রথমে আমরা জানবো এশিয়া মহাদেশের মধ্যে কোন কোন দেশে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে
ভিসা ছাড়া আপনি যাইতে পারবেন। যেমনঃ কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ,
নেপাল, ভুটান।
এবার আমরা জানবো ক্যারিবিয়ান ও উত্তর আমেরিকার কিছু দেশ। যে সকল দেশে আপনি ভিসা
ছাড়া যাইতে পারবেন। যেমনঃ হাইতি, জামাইকা, গ্রেনাড, ডিমিনিকা,মন্টসেরাট, ব্রিটিশ
ভার্জিন আইল্যান্ড, বার্বাডোজ , বাহামাম। উত্তর আমেরিকার এই সকল দেশে আপনি
বাংলাদেশের পাসপোর্ট এর ভিসা ছাড়া যাইতে পারবেন।
এবার আমরা আফ্রিকার কিছু দেশের নাম বলবো যে সকল দেশে আমরা বাংলাদেশের পাসপোর্ট এর
ভিসা ছাড়া যাইতে পারবো। যেমনঃ কেপ ভার্দে,জিবুতি,গিনি বিসাঊ,কেনিয়া, বুরুন্ডি,
সিয়েরা লিওন, ও আইল্যান্ড।
ওশেনিয়া অঞ্চল এর দেশগুলোঃনিঊই,টুভালু,কুক আয়ারল্যান্ড, ফিজি
, কিরিবাতি , ভানুয়াতু,ও মাইক্রোনেশিয়া।
এ সকল দেশগুলোতে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন।যখন আপনি এ সকল দেশে ভ্রমণের
উদ্দেশ্যে রওনা দিবেন। তার আগে বাংলাদেশের কোন একটা ওয়েবসাইট থেকে জেনে নিবেন।
যে সে সব দেশে আসলে ভিসা ছাড়া যাওয়া যাচ্ছে কি এই সময়? কারণ প্রত্যেকটা নিয়ম
পরিবর্তনশীল।
পাসপোর্ট এর আবেদন বাতিলের নিয়ম
আপনি যদি পাসপোর্ট এর ফর্ম পূরণ করার পর বাতিল করতে চান? তাহলে আমাদের নিয়ম গুলো
অনুসরণ করবেন। একটি পাসপোর্ট এর আবেদন ফরম সম্পূর্ণ পূরণ করার পর
যদি আপনার মনে হয় যে আপনি কিছু ভুল ইনফরমেশন দিয়েছেন? তাহলে অবশ্যই সেটি সংশোধন
করতে হবে। কিন্তু পাসপোর্ট ফরম পূরণ করে সেভ করার পর ডিলিট বা মুছে ফেলা যায় না।
আপনি যদি টাকা জমা না দেন তাহলে আপনার পাসপোর্ট ফরমটি ৯০ দিনের মধ্যে বাতিল হয়ে
যাবে।
এর আগে যদি বাতিল করতে চান তাহলে সেটি বাতিল করা সম্ভব না। এরপর আবার নতুন করে
পাসপোর্ট আবেদন ফরম পূরণ করতে পারবেন। আপনি যদি টাকা জমা দেন তাহলে সব তথ্য
সঠিকভাবে যাচাই-বাছাই করে দিতে হবে। কারণ এটাই আপনার রাষ্ট্রের কাছে পরিচয় পত্র।
যদি আপনার টাকা জমা দেওয়া হয়ে যাওয়ার পরে ভুল খুঁজে পান। তাহলে হয়তো লাস্ট
একটা সুযোগ আসতে পারে। আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন বায়োমেট্রিক দেওয়ার জন্য।
মানে আপনার ফেস এর ছবি, আপনার আঙ্গুলের ছা্প, আপনার চোখের ছবি এগুলা এসব কিছু
কনফার্ম করার আগে আপনাকে তাদের কাছে বিষয়টি নোটিশ করতে হবে। তাহলে হয়তো আপনার
সমস্যা সমাধান হতে পারে।
পাসপোর্ট এর সর্বশেষ আপডেট
পাসপোর্ট এর সর্বশেষ আপডেট কি? আমরা আজকে জানবো। ই-পাসপোর্ট তৈরি করার জন্য অনেক
কিছু নিয়মকানুন ছিল। যা আমরা এতক্ষন আলোচনা করছিলাম। আশা করি আপনি সমস্ত নিয়ম
ভালোভাবে বুঝে নিয়েছেন। আপনার যখন ফরম পূরণ করা হবে। তখন আপনাকে পাসপোর্ট অফিস
থেকে মেসেঞ্জারে কলের মাধ্যমে জানিয়ে দিবে। যে আপনার সকল তথ্য তারা সংগ্রহ
করেছে। এরপর আপনাকে তারা তাদের অফিসে ডাক দিবে।
আরো পড়ুনঃ
বলবে, অমুক দিন আপনি পাসপোর্ট
অফিসে এসে আপনার বায়োমেট্রিক সম্পন্ন করে যাবেন। এরপর আপনি তাদের কথা মতে
বায়োমেট্রিক দেয়া হলে পুলিশ ভেরিফিকেশনের ১৫ থেকে ৩০ দিন পর আপনি আপনার
পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। আপাতত এখন পাসপোর্ট বিষয়ে কোনো আপডেট নেই গত ১০ বছর
ধরে একই নিয়মে চলছে। যখনই আপডেট হবে।তখনই আমরা আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দেবো।
এর জন্য ফলো করে পাশে থাকুন
শেষ কথা
বাংলাদেশে পাসপোর্ট আবেদনের ফরম পূরণের নিয়ম সম্পর্কে আমাদের এই
আর্টিকেলে সম্পূর্ণ বিষয় জানানো হলো। আপনি যদি আমার এই আর্টিকেলটি ধৈর্য
সহকারে পড়ে থাকেন। তাহলে অবশ্যই আপনি ঘরে বসে কোন ঝামেলা ছাড়া আবেদন করতে
পারবেন। এবং শুধু আপনি না আপনার বাড়ির পরিবারের সকলের পাসপোর্ট ফরম পূরণ করে
দিতে পারবেন।
এর জন্য দোকান দোকান দৌড়া দৌড়ি করা লাগবে না ।আশা করি বুঝতে
পেরেছেন।আমাদের এই ওয়েব সাইটে নিয়মিত অনলাইন ইনকাম স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি
ও আরো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল পোস্ট করা হয় ।এইরকম নতুন নতুন পোস্ট পেতে
সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলো ফলো করে পাশে থাকুন ।এবং
একটি কমেন্ট করুন।
আল্লাহ হাফেজ



গ্রনেক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url