বাংলাদেশের ড্রপশিপিং কিভাবে করবেন?
বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস কিভাবে শুরু করবেন? ঘরে বসেই খুব সহজে ড্রপশিপিং করে টাকা ইনকাম করতে পারবেন।আজকে আমরা জানবো বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইডলাইন। কিভাবে আপনি সঠিক উপায়ে ড্রপশিপিং করে জীবনে সফল হতে পারেন।
আপনি যদি ঘরে বসে বাংলাদেশ থেকে ড্রপশিপিং করতে চান? তাহলে আপনাকে আমার আজকের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ আমাদের এই আর্টিকেলটিতে ড্রপশিপিং করে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গড়বেন? কিভাবে প্রফেশনাল ড্রপশিপিং শিখবেন ?এবং ড্রপ শিপিংয়ে এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব।তো চলুন শুরু করা যাক ড্রপশিপিং বিষয়ে আজকের আলোচনা।
সূচিপত্রঃবাংলাদেশের ড্রপশিপিং বিজনেস সম্পূর্ণ গাইড লাইন।
- বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস সম্পর্কে গাইড লাইন।
- ড্রপশিপিং কি?
- ৩০ দিনে নিজের প্রোডাক্ট ছাড়া ইনকাম।
- প্রোডাক্ট খুঁজবেন কি করে?
- ২০২৬ সালের ড্রপশিপিং কিভাবে শুরু করবেন।
- বাংলাদেশের সেরা ড্রপশিপিং ওয়েবসাইট।
- মার্কেটিং ও কাস্টমার আকর্ষণ
- কাস্টমারের থেকে টাকা কিভাবে নিবেন?
- ড্রপশিপিং এ ক্যারিয়ার।
- শেষ কথা
বাংলাদেশের ড্রপশিপিং কিভাবে করবেন?
বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস সম্পর্কে জানতে চাইলে আপনাকে এই বিজনেসের সম্পূর্ণ গাইডলাইন সম্পর্কে জানতে হবে। ড্রপশিপিং যেমন ঘরে বসে ইনকাম করা একটি ডিজিটাল মাধ্যম। তেমনি ভাবে এটির কিছু নিয়মকানুন বা গাইডলাইন আছে। যা আপনাকে সব সময় ফলো করতে হবে। আপনি যদি সঠিক ভাবে গাইডলাইন না মানেন তাহলে আপনার অর্ডার আসবে না। আপনার ওয়েবসাইটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
যেমন ধরেন কাস্টমারের চাহিদা সম্পর্কে আপনার আন্দাজ থাকতে হবে, উইনিং প্রোডাক্ট কিভাবে বাইর করতে হয় সেটা জানতে হবে। তাহলে আপনি একজন সফল ড্রপ শিপিং বিজনেসম্যান হবেন। ড্রপশিপিং এ আপনার কোন কিছু ঝামেলা নাই। আরেকজনের পন্য বিক্রি করে দেবেন এবং আপনি সেই পণ্য অনুযায়ী প্রোফিট নিবেন। একদম ঘরে বসে। এর জন্য লাগবে আপনার একটি মোবাইল বা ল্যাপটপ। বর্তমান সময়ে তরুণরা বেশিরভাগ অনলাইন বিজনেস হিসেবে বেছে নিয়েছেন ড্রপশিপিং।এজন্য আপনি যদি ড্রপ শিপিং করে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার অবশ্যই এই বিষয়ে সম্পূর্ণ সঠিক গাইডলাইন টা জানতে হবে। আর আমার এই আর্টিকেললে সুন্দরভাবে সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরেছি।আশা করি ধৈর্য সহকারে পড়বেন।
ড্রপশিপিং কি?
আপনি যদি বাংলাদেশের ড্রপশিপিং বিজনেস করেন তাহলে আপনি লাভোবান হবেন। কারণ বাংলাদেশে এখন অনলাইন কেনাকাটার চাহিদা অনেক বেশি। যদিও বা এটা একসময় ছিল না। কারণ মানুষ বিশ্বাস করতে পারত না। তাছাড়া ভালো কোন বিশ্বস্ত ই-কমার্স সাইড ও ছিল না। কিন্তু বর্তমানে এই আধুনিক সময়ে আধুনিক সিস্টেম, বা ই-কমার্স এর জন্য মানুষের অনলাইনে প্রোডাক্ট এর উপর আস্থা বেড়েছে। এর জন্য আপনি বিজনেস চালু করতে পারেন। এছাড়া বর্তমান প্রজন্মের তরুণরা দেখবেন ই-কমার্সের মাধ্যমে ড্রপশিপিং করছে। এছাড়া ড্রপশিপিং এ আপনি কোন ঝামেলা ছাড়া ব্যবসা করতে পারবেন। আপনার নিজস্ব বা ভাড়া দোকানেরও দরকার হবে না। আপনি একজন সেলার হিসেবে কাজ করবেন।প্রোডাক্ট কিনারও কোন ঝামেলা নেই।
শুধু আপনার কোন একটি ই-কমার্স সাইট থাকলে আপনি সহজেই ড্রপশিপিং করবেন ঘরে বসে। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি একটি প্রোডাক্ট বিক্রি করছেন। আপনার সেই ওয়েবসাইটে একজন কাস্টমার এসে ভিজিট করল, এবং সে একটি পণ্য অর্ডার করলো। আপনি সেই প্রডাক্টটি আপনার ক্লায়েন্ট এর কাছে মোবাইলের মাধ্যমে পাঠাবেন। ক্লায়েন্ট আপনার পণ্যটি যে অর্ডার করেছে তার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিল। এবং সেই পণ্যের দামের ওপর আপনি যত টাকা প্রফিট দিয়েছিলেন?
সেই প্রফিট আপনার ওয়েবসাইটের দিয়ে দিল। এভাবে করে আপনার লাভ হলো। এটা হলো ড্রপশিপিং। আপনার এই লাভ এমনি এমনি হবে না। কিংবা আপনি সেই যে পণ্য তুললে হবে না, বা শুধু ওয়েবসাইট তৈরি করে বসে থাকলে হবেনা। আপনাকে ড্রপশিপিংয়ে সফলভাবে কাজ করা জানতে হবে। পণ্যের সঠিক নির্বাচন করা জানতে হবে। এছাড়া ড্রপশিপিং করতে হলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। যাতে প্রয়োজনের সময় আপনার সাইট থেকে অর্ডার করতে পারে। কিন্তু বেশি অর্ডারের আশায় বা লাভের আশায় লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না। নিজের কল্পনা থাকতে হবে। আপনি এখন বাংলাদেশ থেকে shopity কিংবা Facebook page খুলে ড্রপশিপিং করতে পারেন।
৩০ দিনে নিজের প্রোডাক্ট ছাড়া ইনকাম
বর্তমান সময়ে আপনি যদি হালাল ভাবে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার জন্য বেস্ট একটি অপশন হবে বিজনেস। আর বিজনেস করতে হলে আপনার জন্য বেস্ট হবে ড্রপশিপিং বিজনেস? যেখানে আপনি কোন ঝামেলা ছাড়া বিজনেস করতে পারবেন। এবং 30 দিনের মধ্যে সফল হতে সক্ষম হবে। কারণ ড্রপশিপিং এমন একটি বিজনেস যেটাতে আপনার নিজের কোন পণ্য লাগবে না। আপনি ই-কমার্সের মাধ্যমে কয়েকজনের পণ্য সেল করে নিজের টাকা ইনকাম করতে পারবেন। এতে আপনার দোকানেরও কোন ঝামেলা নেই। আবার পণ্য পাঠানোর কোন ঝামেলা নেই। আপনি ঘরে বসেই পণ্য সেল দিয়ে ৩০ দিনের মধ্যে সফল হতে পারবেন।
আপনি যদি ৩০ দিনে এই ড্রপ শিপিং এর বিজনেস করে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে চান। তাহলে আপনাকে কিছু নিয়ম জানতে হবে। ড্রপশিপিং কিভাবে করবেন? যেমনঃ প্রথমে আপনাকে পণ্য নির্বাচন করা জানতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই সময় কোন পণ্যটি বেশি মানুষ ব্যবহার করছে। যেমন ধরেন এখন গরমকাল এখন মানসম্মত কম দামে এসি ফ্যান খুজবে। আপনাকে এখন সেই ফ্যানটি আপনার ওয়েবসাইটে তুলতে হবে।
আরো পড়ুনঃ কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করবেন
এর আগে একটি কাজ করতে হবে আপনাকে দেখতে হবে যে একই ফ্যানটি কম দামে কোন ব্র্যান্ড বিক্রি করছে। তাদের সাথে আপনার যোগাযোগ করে আপনার ওয়েবসাইটে সেই ফ্যানটা উঠাইতে হবে। এবং এমনভাবে সেটাকে কাস্টমারের সামনে তুলে ধরতে হবে। যাতে কাস্টমার আপনার লেখাগুলো পড়ে আপনার ওপর বিশ্বাস করতে পারে। এইভাবে করে আপনি প্রতিদিন পূর্ণ নির্বাচন করে মাত্র 30 দিনে একজন সফল ড্রপশিপিং বিজনেস ম্যান হতে পারবেন।
প্রোডাক্ট খুঁজবেন কি করে
আপনি ড্রপশিপিং করবেন? কিন্তু প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না? আজকে আমাদের এই আর্টিকেলে দেখাবো কি করে প্রোডাক্ট খুজবেন?কোথায় থেকে খুঁজবেন? বাংলাদেশে আপনি ড্রপশিপিং করার জন্য আপনাকে আগে সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে হবে। মানে যারা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সাপ্লাই করে দিবে কাস্টমারের কাছে। এরপর আপনাকে পণ্য খুঁজে আপনার ওয়েবসাইটে তুলতে হবে। আপনি শুধু সাপ্লায়ার খুজলে হবে না, আপনাকে তাকে যাচই-বাছাই করে দেখতে হবে।
যে সে আসলেই আপনার পণ্যটি সেল দিয়ে আপনাকে প্রফিট দিবে কি দিবে না? এ ছাড়া আপনি স্ক্যামের শিকার হতে পারেন। সাপ্লায়ারের ভালোভাবে ওয়েবসাইটটি আপনি ভিজিট করে সবকিছু চেক করে নিবেন। বাংলাদেশের ড্রপশিপিং করার জন্য যেসব সাইট থেকে আপনি আপনার পণ্য খুঁজতে পারবেন সেই সকল সাইডের নাম এই আর্টিকেলে বলে দিয়েছি ।যেমনঃ
cholobuyers.com.
Shopbase bd.com.
dropshop.com.
dropupseller.com.
Shopbase bd.com.
dropshop.com.
dropupseller.com.
আপনি goole crome এ গিয়ে এই সকল নাম লিখে সার্চ করলে। আপনি সেই ওয়েবসাইট গুলোতে ঢুকে আপনার নিজের পছন্দের পণ্যটি বের করতে পারবেন। পণ্যটি খুঁজে পাওয়ার পর আপনার সেই পণ্যটির দাম ভালোভাবে দেখতে হবে। পণ্যটি যে দামে সবাই কিনতে পারবে সেই দাম বসিয়ে দিতে হবে আপনার প্রফিট অনুযায়ী। এবং দেখতে হবে সেই পণ্যটিতে কোন ব্র্যান্ড বা লোগো নাম আছে কি নাই? যদি থাকে তাহলে সেখানে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটের নাম বসাতে হবে। আর প্রোডাক্ট এর দাম বসানোর সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।যে আপনার প্রফিট রেখে আপনাকে দাম বসাইতে হবে। কারণ সাপ্লায়ার তার পণ্যের লাভ রেখেই আপনাকে প্রফিট দিবে।
এক্ষেত্রে আপনি তার পণ্যের দাম একেবারেই কম করে দিতে পারবেন না। কারণ সেই পণ্যের লাভ রেখে আপনাকে সাপ্লায়ার প্রফিট দিবে। এখানে আপনি যদি তার পন্যের দাম এক ডলার দেন। দিয়ে আপনার জন্য ১০ ডলার প্রফিট করেন তাহলে আপনি আপনার সেল করলেও সেই প্রফিটটি পাবেন না। অবশ্যই আপনি সেই ১০ ডলারের পণ্যটি আপনাকে হিসাব করে দাম বসাতে হবে। এবং আপনার ওয়েবসাইটে তুলে বিক্রি করতে হবে। এভাবে আপনি পণ্য খুঁজবেন। আপনি বিভিন্ন ধরনের পণ্য ওয়েবসাইট থেকেও খুঁজতে পারবেন। আবার দুইটি সহজ মাধ্যম আছে। সেখান থেকেও খুঁজতে পারবেন যেমন ধরেন ফেসবুক ও ইউটিউব থেকে।আপনি ফেসবুক ও ইউটিউব থেকে খুব সহজেই আপনার প্রয়োজনীয় পণ্য খুঁজে বের করতে পারবেন এবং আপনার ই-কমার্স সাইডে সেই পণ্যের ভিডিও বা ছবি পোস্ট করে আপনি সেল দিতে পারবেন গ্রাহকের কাছে।
২০২৬ সালে ড্রপশিপিং কিভাবে শুরু করবেন?
অনলাইনে আপনি ২০২৬ সালের ড্রপ শিপিং করতে চাচ্ছেন? ভাবছেন কিভাবে শুরু করবেন? আজকে আমরা এই আর্টিকেলে জানব ২০২৬ সালের ড্রপশিপিং কিভাবে শুরু করা যায়? ড্রপশিপিং মূলত তাদের কাছে জনপ্রিয় যারা ব্যবসায়িক বা ই-কমার্স ভালোভাবে বোঝেন। এটি একটি ডিজিটাল মার্কেটিং এর অংশ। আপনাকে শুরুতে ভালোভাবে ড্রপশিপিং এর মার্কেটিং জানতে হবে। বা ভালোভাবে বুঝে করতে হবে। কারণ আপনি যত সুন্দর মার্কেটিং করবেন আপনার পণ্য তত তাড়াতাড়ি সেল হবে। এখন বলতে পারেন 2026 সালে তো অনেকেই ড্রপশিপিং করছে।
এর মধ্যে আপনি নতুন করে শুরু করলে কিভাবে তাদের থেকেও ভালো ফলাফল অর্জন করবেন? হ্যাঁ আপনি অবশ্যই পারবেন যদি আমার এই গাইডলাইন টি ফলো করে থাকেন ড্রপশিপিং সম্পর্কে।প্রথমে আপনাকে একটা নিজস্ব দোকান তৈরি করতে হবে অনলাইনে মানে নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনার ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করতে হবে যেন দেখে মনে হয় এটা একটা ব্র্যান্ড বা প্রোফেশনাল ওয়েবসাইট।
যাতে ক্রেতা দের দেখে আপনার ওপর বিশ্বাস চলে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে পণ্য ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। কারণ আপনি সঠিক সময়ে সঠিক পুনঃনির্বাচন করতে না পারলে আপনি বেশি বেশি অর্ডার পাবেন না। আর যদি সঠিক সময়ে সঠিক পণ্য নির্বাচন করতে পারেন তাহলে আপনি বেশি অর্ডার পাবেন। এভাবে ড্রপশিপিং এর কাজ শুরু করতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন।
বাংলাদেশের সেরা ড্রপশিপিং ওয়েবসাইট।
ড্রপশিপিং এ বাংলাদেশের সেরা কয়েকটি ওয়েবসাইট রয়েছে। সে ওয়েবসাইট গুলো বেশ জনপ্রিয়। এবং এই ওয়েবসাইট নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম । এই ওয়েবসাইট গুলোতে কোনরকম ইনভেসমেন্ট লাগে না। এইসব ওয়েবসাইটে নিজস্ব কোন প্রোডাক্ট লাগে না। প্রোডাক্ট ছাড়াই নিজের ব্রান্ড এর নামে ব্যবসা শুরু করার মত সুযোগ আছে। নিচে বাংলাদেশের কিছু জনপ্রিয় ওয়েবসাইটের নাম দেয়া হলোএবং সে ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিব। আজকের আমাদের এই আর্টিকেলে ড্রপশিপিং এর সেরা ওয়েবসাইট সম্পর্কে জানব। যেমনঃshopbase BD,Dropazar BD,Easy drop এছাড়া আপনি যদি বিদেশে ড্রপশিপিং এর ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটি ওয়েবসাইট হয় হবে আলী স্পেস।
shopbase BDঃ এটি বাংলাদেশের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম বা রিসেলিং ওয়েবসাইট ।এখানে ১০ হাজারের বেশি প্রোডাক্ট রেখে কাজ করা যায়। এদের নিজস্ব মোবাইল, অ্যাপ আছে। shopbase BDবাংলাদেশে অন্যতম ওয়েবসাইট হওয়ার জন্য সহজে পণ্য সিলেট করতে সাহায্য করে। এই প্লাটফর্মটি বিশেষ করে গ্যাজেট ইলেকট্রনিক ও বিভিন্ন ইউনিট লাইফ স্টাইল সম্পর্কিত পণ্য পাওয়া যায়। এই ওয়েবসাইটটিতে আপনি অনেক ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন ঝামেলা ছাড়া।
Dropazar BDঃ বাংলাদেশে বেশিরভাগ ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ডলারের নিয়ম দেওয়া আছে। যে আপনি এত ডলার হলে আপনি ওয়েবসাইট থেকে টাকা তুলতে পারবেন। যেমন ধরেন ৫০ ডলার ৪০ ডলার বা ৬০ ডলার হলে আপনি তুলতে পারবেন। এর কম হলে আপনি হাজার চেষ্টা করলেও টাকা তুলতে পারবেন না। এরকম নিয়ম বেঁধে দেওয়া আছে। কিন্তু এই ওয়েবসাইটে কোন নিয়ম বেঁধে দেওয়া নেই। আপনি প্রত্যেকটি অর্ডারে যত টাকায় প্রফিট করেন না কেন তুলে নিতে পারবেন পারবেন। এই ওয়েবসাইটের এটি ভালো সুবিধা। যে অর্ডার কমপ্লিট হওয়ার পর পরেই আপনি যদি প্রফিট তুলতে চান? তাহলে সাথে সাথে বিকাশ রকেট বা ব্যাংকের মাধ্যমে তুলতে পারবে। এটি বাংলাদেশের বিশ্বাসযোগ্য একটি ওয়েবসাইট।
Easy Dropঃ এই ওয়েবসাইটে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া আপনি এর মধ্যে ড্রপ শিপিং বিষয়েও খুব সহজভাবে জানতে পারবেন। ওয়েবসাইটে সেইসব সুযোগ সুবিধা দেওয়া আছে। আবার আপনি যদি পুরাতন মার্কেটার হয়ে থাকেন? তাহলে আপনার জন্য একটি সুখবর । এই ওয়েবসাইটে আপনি চাইলে আপনার নিজের প্রোডাক্টও সেল করে টাকা ইনকাম করতে পারবেন। যেটা অন্য কোন ওয়েবসাইটে নাই।
এ সকল ওয়েবসাইট দিয়ে আপনি খুব সহজে ড্রপ শিপিং শুরু করতে পারবেন। আমি মনে করি বাংলাদেশ থেকে যদি আপনি ধরেন তো এই ধরনের ওয়েবসাইট গুলো আপনার জন্য পারফেক্ট।
মার্কেটিং ও কাস্টমার আকর্ষণ
ড্রপশিপিং ব্যবসায় মূল চলিত শক্তি হলো মার্কেটিং। আপনি যত কাস্টমারকে আকর্ষিত করতে পারবে। আপনার তত অর্ডার আসবে। এবং আপনি তত বেশি প্রফিট করতে পারবেন। আপনার যেহেতু ডেলিভারি কোন ঝামেলা নেই নিজস্ব কোন দোকানেরও ঝামেলা নাই ।তাই আপনার উচিত অনলাইন এ ড্রপশিপিং বিজনেসে মনোযোগী হওয়া। এর জন্য আপনি চাইলে facebook, youtube একাউন্ট খুলে একাউন্টের ফলোয়ার বাইরে।
বাড়িতে বসে বিভিন্ন পণ্য দিয়ে ভিডিও বা বিভিন্ন বিষয়ে মার্কেটিং করতে পারবেন। কারণ বর্তমান বিশ্বে বা বাংলাদেশে বলতে পারেন ফেসবুক , টিক টক অনেক জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। আপনি এই ফেসবুক টিক টক ও ইউটিউব এর মাধ্যমে বিভিন্ন ভিডিও বা পোস্ট করে কাস্টমারদেরকে আকর্ষিত করতে পারবেন। কারণ এগুলোতে মানুষ বেশি থাকে। একজন সফল ড্রপশিপিং বিজনেসম্যান হতে গেলে আপনাকে সঠিক পরিকল্পনা সঠিক মার্কেটিং অবশ্যই শিখতে হবে। আপনি যত ভালো মার্কেটিং পারবেন কাস্টমারকে আকর্ষণ করতে পারেন তত বেশি একজন সফল ড্রপ শিপার হতে পারবেন।
কাস্টমারের থেকে টাকা কিভাবে নিবেন?
আপনি যদি বাংলাদেশের ড্রপ শিপিং করতে চান বা পরিচালনা করতে চান? তাহলে আপনাকে পেমেন্ট বা টাকার লেনদেনের বিষয়টিতে আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ এ পেমেন্ট নেওয়া দেওয়ার ক্ষেত্রে অনেক স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে।বাংলাদেশের মানুষ বেশিরভাগই প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে তারা স্বাচ্ছন্দ বোধ মনে করে। প্রোডাক্ট না পেয়ে টাকা দেওয়াতে তারা সমর্থন দেয় না ।এর জন্য আপনার ওয়েবসাইটে যদি এরকম নিয়ম থাকে তাহলে আপনি চেঞ্জ করে দিবেন। আপনাকে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানোর জন্য বাংলাদেশের ভালো কুরিয়ার সার্ভিসের সাথে আপনার কন্টাক্ট করতে হবে।
এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার একটা মার্চেন্ট একাউন্ট খুলতে হবে। সে একাউন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসে কখন এসেছে এবং কখন প্রোডাক্টটি কাস্টমার হাতে পেয়েছে। আদৌ কাস্টমারকে প্রোডাক্টটি পৌঁছে দিয়েছি কিনা সেটা বিষয়ে আপনি নিশ্চিত হতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেমেন্ট ব্যাংক, বিকাশ, রকেট এর মাধ্যমে পাঠিয়ে দেবে। প্রোডাক্ট কাস্টমাররা যখন হাতে পাবে হাতে পেয়ে টাকা দিবে। এবং তারাই ডেলিভারি চার্জ দিয়ে দিবে।
সেই ডেলিভারি চার্জ টি ডেলিভারি ম্যান রেখে দিয়ে। আপনার প্রোডাক্টের টাকাটা আপনাকে বিকাশ, ব্যাংক বা রকেট এর মাধ্যমে পাঠিয়ে ্দিবে। এর মধ্যে আবার কুরিয়ার সার্ভিসে তাদের একটা নিজস্ব কিছু চার্জ আছে। সেটা তারা রেখে দিয়ে আপনার টাকা দিবে। আপনি যদি আপনার ওয়েবসাইটে এইরকম কোন সিস্টেম চালু রাখেন। যে অগ্রিম পেমেন্ট করে প্রোডাক্ট পাঠাবেন। তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটে আপনার বিকাশ নগদ বা রকেট নাম্বার দিয়ে দিতে হবে। আমার মতে অগ্রিম পেমেন্ট এর বিষয়টা আপনার না রাখাই ভালো। কারণ বাংলাদেশের মানুষ অগ্রিম পেমেন্টে বেশি আগ্রহী না। তারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা দিতে বেশি আগ্রহী। আশা করি বুঝতে পেরেছেন। কাস্টমারের কাছ থেকে আপনি কিভাবে টাকা নিজের কাছে নিবেন, কি মাধ্যমে নিবেন সমস্ত কিছু এখানে বুঝিয়ে দিয়েছি।
ড্রপ শিপিং এ ক্যারিয়ার
বাংলাদেশে ই-কমার্স বাজার দিন দিন যেভাবে বড় হচ্ছে । তাতে আমাদের সঠিক কৌশল ও ধৈর্য নিয়ে কাজ করলে ড্রপ শিপিংয়ে ভালো ক্যারিয়ার করা সম্ভব। কেন ক্যারিয়ার গড়া সম্ভব? চলুন জানা যাক।বর্তমানে আপনি যদি কোন বিজনেসের চিন্তা করেন। তাহলে আপনার মাথায় একটাই তথ্য ঘুরে সেটা হলো প্রচুর পরিমাণ টাকা লাগবে। আপনি যদি কোন কাপড়ের বিজনেস করতে চান? তাহলে আপনার প্রথমে টাকা লাগবে, কাপড় কেনা লাগবে, একটা দোকান দেওয়া লাগবে, মাস শেষে দোকান এর ভাড়া দেওয়া লাগবে। এরপর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারবেন। আপনার মাথায় চিন্তা আসে যে এত টাকা কোথায় পাবেন? তখন আপনার ব্যবসা করার মন মানসিকতায় উঠে যায়। বর্তমানে বাংলাদেশে ইকমার্স সাইট এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে।
যে আপনি ঘরে বসে আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। এর মধ্যে আপনি যদি ড্রপশিপিং করেন তাহলে আপনার সুন্দর একটি ক্যারিয়ার হতে পারে। এখানে আপনার কোন ইনভেসমেন্ট এর ঝামেলা নাই ।আপনার টাকা পয়সারও ঝামেলা নাই। আপনি আপনার ই-কমার্স সাইটের মাধ্যমে আরেকজনের প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করে দিবেন । এর বিনিময় আপনি কিছু প্রফিট পাবেন । আপনি যদি অধিক পরিমাণে সেল করেন আপনার প্রফিট অধিক পরিমাণ হবে। এভাবে আপনি ঘরে বসে আপনার মেধা কাজে লাগিয়ে ড্রপ শিপিং করে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন । এটিতে নতুন ব্যবসায়িকদের জন্য ঝুঁকিপূর্ণ অনেক কম। ড্রপ শিপিং নতুনদের জন্য মূল সুবিধা হলো কোন পুঁজি লাগে না ঘরে বসে কাজ করা যায় ।এজন্য এটা স্বাবলম্বী হওয়ার একটি সেরা উপায়।
শেষ কথা
আজকে আমাদের এই আর্টিকেলে জানলাম বাংলাদেশের ড্রপ শিপিং বিজনেস সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন। আপনি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আশা করি আপনি ড্রপশিপিং করে একজন সফল বিজনেসম্যান বা উদ্যোক্তা হতে পারবেন।
আশা করি ড্রপ শিপিং বিষয়ে আমাদের এই ওয়েবসাইটের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত স্বাস্থ্য, অনলাইন ইনকাম, ও লাইভস্টাইন নিয়ে নিয়মিত পোস্ট করা হয়। যদি প্রতিদিন এমন কার্যকারী পোস্ট পেতে চান ?তাহলে আমাদের ফলো করে পাশে থাকুন।
এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার করুন।
আল্লাহ হাফেজ



গ্রনেক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url