পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?
পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? এর আগে আপনাকে পেওনিয়ার সম্পর্কে
জানতে হবে। পেওনিয়ার হলো সোশ্যাল একটি কার্ড ।যার মাধ্যমে ফ্রিল্যান্সাররা ডলার
লেনদেন করে। এবংপেওনিয়ার কোম্পানির অফিস আমেরিকান নিউ ইয়র্কে অবস্থিত।
পেওনিয়ার কার্ড সাধারণত ফ্রিল্যান্সাররা বেশিরভাগ ব্যবহার করে
থাকে। আজকে আমরা এই আর্টিকেলে জানব কিভাবে পেওনিয়ার কার্ড ব্যবহার করবেন, বা
এর অ্যাকাউন্ট খুলবেন ও কি নিয়মে ডলার রিসিভ করবেন? তো চলুন শুরু করা যাক
আজকের আলোচনা।
সূচিপত্র:পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?
- পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?
- পেওনিয়ার বিজনেস একাউন্ট খোলার নিয়ম।
- পেওনিয়ার একাউন্ট খোলার জন্য যে সকল কাগজ এর প্রয়োজন।
-
পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ কিভাবে করবেন?
- পেওনিয়ার একাউন্ট কেন প্রয়োজন?
- পেওনিয়ার একাউন্ট খোলার সুবিধা
- পেওনিয়ার একাউন্টের কেমন গুরুত্ব বাংলাদেশে?
- পেওনিয়ার একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম।
- পেওনিয়ার একাউন্ট ব্যবহারের সর্তকতা।
- শেষ কথাঃ পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম।
পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?
আপনি পেওনিয়ার একাউন্টটি খোলার জন্য মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে
পারেন। তবে আমার মতে আপনি মোবাইলের থেকে ল্যাপটপ দিয়ে খুললে বেশি সুবিধা।
কারণ স্কিন টা বড় দেখালে আপনার কাছে একটু সহজ মনে হবে । প্রথমে আপনি গুগল
ক্রমে প্রবেশ করবেন। সেখানে পেওনিয়ার লিখে সার্চ করবেন। এরপরে প্রথমে যেই
ওয়েবসাইটটি পাবেন (payoneer business Acount) সেখানে প্রবেশ করবেন। এই সাইডে
ঢুকেই দেখতে পাবেন ইংরেজিতে (open a payoneer account) লেখা আছে। সেই
বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে তারা নতুন একটি পেজে নিয়ে গিয়ে বলবে? আপনি
কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান? বাম পাশে দেখবেন ইংরেজিতে
গ্লোবাল পেমেন্ট সার্ভিস লেখা আছে। সেই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি
আপনার ইমেইল দিবেন। দিয়ে (Next) এ ক্লিক করবেন। এরপর আপনার কাছে তারা ৬
সংখ্যার একটি কোড চাইবে। সেটি আপনার জিমেইলে গিয়ে পাবেন।
সেইখান থেকে কপি করে নিয়ে এসে বসায় দিবেন। এরপর রেজিস্ট্রেশনের জন্য
আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। দিয়ে Next এ ক্লিক করতে হবে। এরপর
তারা আপনাকে বলবে আপনার কি কোন ব্যবসায়ের জন্য লাইসেন্স আছে বা আপনি কি
সরকারকে কর দেন? এইরকম ধরনের একটা প্রশ্ন করবে। আপনার যদি লাইসেন্স থাকে বা
আপনি যদি সরকারকে কর দেন। তাহলে yes দিবেন ,আর যদি লাইসেন্স না থাকে বা
কোনো সরকারকে কর না দিয়ে থাকেন। তাহলে no বাটনে ক্লিক করুন। যখন আপনি no
বাটনে ক্লিক করবেন। নিচে দেখবেন আপনার নাম দেওয়ার অপশন আসবে। সেখানে আপনি
আপনার নাম বসাবেন অবশ্যই পাসপোর্ট অনুযায়ী। ফার্স্ট নেম বসাবেন,লাস্ট নেম
বসাবেন। কিন্তু ফাস্ট নামের আগে এমডি দিবেন না। এমডি দিলে তারা সাবমিট নিবে না।
এরপর next এ ক্লিক করবেন। আপনার ফোন নাম্বার চাইবে আপনি আপনার মোবাইল নাম্বারটি
দিয়ে দিবেন। এরপরে তারা আপনাকে পার্সোনাল কিছু কোড পাঠাবে। এটার জন্য
আপনাকে হোয়াটসঅ্যাপ বা এসএমএস সিলেক্ট করতে বলবে। আপনার সুবিধা মতে সিলেক্ট
করবেন।দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন ।এরপর আপনার ফোনে কোটি যাবে সেখান
থেকেকোড নিয়ে এসে বসিয়ে দিবেন।এরপরে তারা আপনাকে আপনার একাউন্টের জন্য একটি
শক্ত পাসওয়ার্ড দিতে বলবে।
পাসওয়ার্ডটি খাতায় নোট করে রাখবেন অবশ্যই যাতে কখনো না হারিয়ে ফেলে। কারন
অ্যাকাউন্ট লগইন করার সময় আপনার পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। এরপরে নিচে ফাঁকা
ঘরে টিক দিবে দিয়ে রেজিস্ট্রেশন অপশনে চাপ দিবেন। এরপর আপনার ব্যবসায়ী
সম্পর্কে তথ্য চাইবে যা যা চাইবে দিবেন দিয়ে নেক্সটে ক্লিক। তারপর দুইটা অপশন
আসবে সেখানে আপনি দেখবেন লেখা আছে (বিজনেস ক্লায়েন্টস অর ইমপ্লয়ার্স )সেখানে
টিক দিয়ে নেক্সট এ ক্লিক করবেন। তারা আপনার লেনদেনের হিসাব চাইবে আপনি চাইলে
যে কোন একটা হিসাব বসিয়ে দিতে পারেন। কিন্তু সর্বনিম্ন যে হিসাবটা
দেওয়া আছে সেটাই আপনি বসিয়ে দিবেন।এরপর আবার নেক্সটে ক্লিক। এরপর তারা মাসের
হিসাব চাইবে সেখানে আপনিও সর্বনিম্ন হিসাব করে বসিয়ে দিতে পারবেন।এরপর আবার
নেক্সটে ক্লিক করবেন দিয়ে দেখবেন তারা আপনাকে বলবে আপনার একাউন্টে এক্টিভেট
হয়ে গেছে ।আপনি কন্টিনিউ তে চাপ দিবেন। এভাবে করে আপনার একাউন্ট খোলার কাজ
সম্পন্ন হবে। এভাবে করে আপনি একটি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন।
পেওনিয়ার বিজনেস একাউন্ট খোলার নিয়ম।
পেওনিয়ার একাউন্ট কিভাবে খুলবেন বা রেজিস্ট্রেশন করবেন? আগের টপিক এ
সেটা বলা হয়েছে।আসা করি বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব পরের
ধাপ।পেওনিয়ার বিজনেস একাউন্ট খোলার নিয়ম।আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন
সম্পন্ন হওয়ার পর। তারা আপনাকে একটি নতুন পেজ এ নিয়ে যাবে। এরপর আপনার
ওয়েবসাইটের URL চাইবে।যে ওয়েবসাইটে আপনি আপনার যে ব্যবসাপ্রতিষ্ঠান
দাঁড় করাবেন। সেই ওয়েবসাইটের URL দিবেন। দিয়ে আবার নেক্সটে ক্লিক
করবেন। এরপর বলবে আপনার ব্যবসাটা কোথায় বা কোন মহাদেশে প্রসারিত হয়।
আপনি সেখানে আপনার মহাদেশ সিলেক্ট করে দেবেন। দিয়ে আবার নেক্সটে ক্লিক।এরপর
কন্টিনিউ এ চাপ দিবেন। এভাবে আপনার পেওনিয়ার বিজনেস অ্যাকাউন্টটির খোলার নিয়ম
শেষ হলো।
পেওনিয়ার একাউন্টটি খোলার জন্য যে সকল কাগজ লাগবে
পেওনিয়ার একাউন্ট খোলার জন্য যে সকল কাগজ লাগবে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ
কাগজপত্র। যেমনঃ NID কার্ড, পাসপোর্ট ও ব্যাংকের কাগজপত্র। অবশ্যই
আপনাকে একাউন্ট খোলার আগে সব রেডি করে রাখতে হবে। না ছাড়া আপনি
পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। পিয়োনিয়ার বিজনেস এর নিয়ম
শেষ করে কন্টিনিউ এ চাপ দেওয়ার পর।আপনাকে তারা যেসব কাগজ লাগবে সেগুলো রেডি
করতে বলবে। দিয়ে নিচে দেখবেন(start) একটা বাটন আছে। সেখানে চাপ দিবেন এরপর
(countineu in Desktop) একটি বাটন আছে। সে বাটনে ক্লিক করবেন।এরপরে তারা আপনাকে
বলবে যে আপনার NID কার্ড টি আমাদের সামনে শো করুন। ল্যাপটপে যে ক্যামেরাটি অন
হবে।
সে ক্যামেরার সামনে আপনার NID কার্ডের সামনের সাইটটি শো করুন। এরপর ঘুরিয়ে
পেছনের সাইটি ধরতে হবে ।তাহলে এনআইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হবে। এরপরে
আপনার ফেস চাইবে। অটোমেটিক ক্যামেরা অন হলে আপনি আপনার ফেস দিবেন। যেই দিকে মুখ
ঘুরাইতে বলবে সেই দিকে ঘুরাবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন
নতুন আরেকটি পেজে নিয়ে যাবে সেখানে আপনার পাসপোর্ট এর ইনফরমেশন চাইবে। আপনি
আপনার পাসপোর্ট এর সকল ইনফরমেশন গুলো দিবেন। নাম গুলো মিলিয়ে মিলিয়ে
দিবেন, এরপর আপনি আপনার ঠিকানা দিবেন, পাসপোর্ট অনুযায়ী দিয়ে next এ
ক্লিক করবেন। এভাবে করে আপনার পাসপোর্ট অনুযায়ী বা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে
একাউন্ট খোলা হয়ে যাবে। এরপর ব্যাংকের এড্রেস চাইবে। সেগুলো দিবেন তাহলে আপনার
একাউন্ট খোলা সম্পূর্ণ হবে।
পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ কিভাবে করবেন?
এখন আমরা জানবো কিভাবে আপনি পেওনিয়ার একাউন্ট খুলে ডলার রিসিভ করবেন?
একটু আগে আমাদের এই আর্টিকেলটি পরে যে একাউন্ট খুলেছেন। সে একাউন্টে ডলার
কিভাবে রিসিভ করবেন তা আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলব।প্রথমে আপনি অ্যাকাউন্টটি
লগইন করবেন। এরপর সাইডে দেখবেন (Get paid) একটি মেনু বার আছে। সেখানে গিয়ে
রিসিভিং একাউন্টে অপশনে যাবেন। এরপর আপনি রিকোয়েস্ট একাউন্টে
গিয়ে ব্যাংকের জন্য আবেদন করবেন।
যেমন uk,us,Eu ব্যাংকগুলোর মধ্যে। এরপরে আপনার কাছে তারা কিছু প্রয়োজনীয় তথ্য
চাইলে যেসব তথ্যগুলো সঠিক দিবেন। এরপর আপনার তিনদিন সময় লাগবে আপনার ডলার
রিসিভ অ্যাকাউন্ট একটিভ হতে। যখন আপনার একাউন্টটি একটিভ হবে। তখন আপনি যার
সাথে ডলার লেনদেন করবেন ।তার আয়ের উৎসগুলো সেখানে দিবেন। কারণ
তারা চাইবে। এরপর আপনার ক্লাইন্ট যখনি ডলার পাঠাবে আপনার একাউন্টে তিন
থেকে পাঁচ দিন পর সেই ডলার যোগ হবে। আশা করি ডলার রিসিভ কিভাবে করবেন তা
বুঝতে পেরেছেন।
পেওনিয়ার একাউন্ট কেন প্রয়োজন?
পেওনিয়ার অ্যাকাউন্ট কেন প্রয়োজন? বা আপনি কেন ব্যবহার করবেন ?তা জানতে হলে
আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে
থাকেন?অবশ্যই আপনি পেওনিয়ার একাউন্ট খুলবেন এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে
জানবেন।পেওনিয়ার কার্ডটি হল একটি আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম। এই
পেওনিয়ার কার্ডের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের সাথে সঠিক উপায়ে ডলার
লেনদেন করতে পারবে।পেওনিয়ার একাউন্ট থেকে আপনি faiver, upwork ,amazon এর নতুন
২০০০ মারকেটপ্লেস থেকে আপনি ডলার লেনদেন করতে পারবেন।
আবার আপনি মাল্টি কারেন্সির মতো একাউন্টে আপনার ক্লায়েন্ট ডলার সরাসরি
ট্রান্সফার করে দিতে পারবে। আবার আপনি চাইলে পেওনিয়ার একাউন্ট থেকে দেশের
যেকোনো ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবেন।পেওনিয়ার সবচেয়ে বড় সুবিধা হল
পরিচালিত সকল ব্যাংকে থেকে এইখানে ডলার লেনদেনের ফ্রী কম থাকে। এর জন্য আপনি
যদি কম খরচে ডলার লেনদেন করতে চান? তাহলে পেওনিয়ার একাউন্ট প্রয়োজনীয়তা
অবশ্যই আছে।
পেওনিয়ার একাউন্ট খোলার সুবিধা।
পেওনিয়ার একাউন্ট খোলার অনেক সুবিধা আছে। যা আমাদের অনেকেরই অজানা। এখন আমরা
জানবো পেওনিয়ার একাউন্টে কি কি সুবিধা আছে? প্রথমত পেওনিয়ার একাউন্ট খুললে
আপনি আন্তর্জাতিক সকল ধরনের লেনদেনের সুবিধা পাবেন। বিশ্বের বড় বড়
মার্কেটপ্লেসে লেনদেনের সুবিধা পাবেন। পেওনিয়ার একাউন্টে শুধু ডলার লেনদেন হয়
তা নয়। আপনি পেওনিয়ার একাউন্টের ডলার লেনদেনের পাশাপাশি বিশ্বের অনেকগুলো
দেশের মুদ্রা লেনদেন করতে পারবেন ।এটি একটি ভালো সুবিধা। আবার আপনি
পেওনিয়ার একাউন্টের মাধ্যমে দেশের যে কোন লোকাল ব্যাংকে আপনার টাকা ট্রান্সফার
করতে পারবেন।
এই সুবিধাটি আপনি নিশ্চিন্তে পাবেন।আবার আপনি যদি পেওনিয়ার মাস্টার কার্ড
বানান। তাহলে এই কার্ডের মাধ্যমে বাইরের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। মানে
অনলাইনে কেনাকাটা করা একটি ভালো সুবিধা পাচ্ছেন এই কার্ডের মাধ্যমে।আবার
এই অ্যাকাউন্টে বড় একটি সুবিধা আছে। আপনি ক্লায়েন্টের কাছে সরাসরি পেমেন্ট
রিকুয়েস্ট পাঠাতে পারবেন। ফলে তারা ক্রেডিট কার্ড বা ব্যাংকের মাধ্যমে সহজে
টাকা পাঠাতে পারবে। মূলত ফ্রিল্যান্সারদের জন্য পেওনিয়ার একাউন্ট লেনদেন করার
অনেক বড় সুবিধা দিয়ে থাকে।
পেওনিয়ার একাউন্ট এর গুরুত্ব বাংলাদেশে
পেওনিয়ার একাউন্ট এর গুরুত্ব বাংলাদেশে অবশ্যই আছে। বিশেষ করে বাংলাদেশে বসে
থেকে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের
আন্তর্জাতিক মাধ্যমে লেনদেনের প্রয়োজন হয়। আর তাদের ডলার লেনদেনের চাহিদার
মাধ্যম মিটায় এই পেওনিয়ার একাউন্ট। এছাড়া প্রবাসীরা অনেকেই টাকা পাঠায়
পেওনিয়ার একাউন্টের মাধ্যমে।
যারা ফ্রিল্যান্সিং করে তারা এই একাউন্টের মাধ্যমে দ্রুত টাকা উত্তোলন করতে
পারে। যেমনঃফাইবার, আপোয়ার এর মত বড় বড় মার্কেটপ্লেস থেকে। এছাড়া পেওনিয়ার
একাউন্টের মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকের টাকা খুব সহজে ট্রান্সফার করা
যায়। সারা বিশ্বে যারা ই-কমার্সের ব্যবস্থা করে তারা পেওনিয়ার একাউন্টে
পেমেন্ট নিয়ে থাকে।
পেওনিয়ার একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম
চলুন জেনে নেওয়া যাক পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কিছু নিয়ম।
আপনি চাইলে পেওনিয়ার একাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করে তুলতে
পারবেন।এর কিছু নিয়ম আছে যা আমরা এই আর্টিকেলটিতে বুঝিয়ে বলব। আপনি যখন
পেওনিয়ার একাউন্ট থেকে টাকা উইথ ড্র করবেন।তার আগে আপনাকে প্রিয় নিয়ে
অ্যাকাউন্ট লগইন করতে হবে। পিয়নের একাউন্টে লগইন করার পর ড্যাশবোর্ড এ গিয়ে
ব্যাংক একাউন্টটি যোগ করতে হবে আপনি যে ব্যাংকে টাকা তুলবেন। ব্যাংক একাউন্টে
যোগ করার সময় আপনাকে অবশ্যই ব্যাংকের সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। আপনি প্রিয়
নিয়ার একাউন্ট খোলার সময় যেসব নাম ব্যবহার করেছেন ,আপনার নিজের ঠিকানা
ব্যবহার করেছেন সেগুলোই দিবেন।এমন ভাবে দিবেন যাতে খোলার সময় যেগুলো দিয়েছেন
আর এখন যেগুলো দিচ্ছেন সব একই। দিয়ে কন্টিনিউ বাটনে চাপ দিয়ে রিভিউয়ে
দিতে হবে।রিভিউ দেওয়ার পর তারা আপনার কাছে তিন দিন সময় নিবে।
তিনদিন পর বা তিন দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হয়ে যাই। তাহলে আপনি
পেওনিয়ার একাউন্ট এ ঢুকে ড্যাশবোর্ডে ঢুকে উইথড্র অপশনে গিয়ে ব্যাংক
অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আপনি যে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করবেন।
এরপর আপনি যে ব্যালেন্সে টাকা তুলতে চান সে ব্যালেন্স সিলেট করতে হবে যেমন
US,EUR. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে।
ব্যাংক সিলেক্ট করার পর আপনি আপনার টাকার পরিমান দিবেন দিয়ে। সবকিছু ভালোভাবে
আবার রিভিউ করে নিবেন। এরপর নিচে (Approve) বাটনে চাপ দিবেন।তাহলে আপনার
টাকা পেওনিয়ার একাউন্ট থেকে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে।এভাবে করে আপনি টাকা
ট্রান্সফার করতে পারবেন ।তারা কিন্তু তিন থেকে পাঁচ দিন সময় নিবে এটা মাথায়
রাখবেন। আশা করি প্রিয় নিয়ার একাউন্ট থেকে কিভাবে টাকা তুলবেন তা বুঝতে
পেরেছেন।
পেওনিয়ার একাউন্ট ব্যবহারের সতর্কতা
পেওনিয়ার একাউন্ট ব্যবহার করার সময় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে
হবে। কারণ এই কার্ড দিয়ে আপনি আপনার বিজনেসের সকল টাকা লেনদেন করবেন। আপনাকে
সর্বপ্রথম ফিসিং ও স্ক্যান মেইল গুলো থেকে দূরে থাকতে হবে। আর এগুলো থেকে দূরে
থাকতে হলে আপনাকে সর্বপ্রথম এগুলো চিনতে হবে। দেখবেন পেওনিয়ার এই নামটি
ব্যবহার করে তারা আপনাকে মেসেজ করবে। কিংবা এসএমএস এর মাধ্যমে আপনাকে কিছু
ভুয়া তথ্য পাঠাবে।
আরো পড়ুনঃShopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
এইসব এসএমএস থেকে দূরে থাকবেন।এইসব লিংকে কখনো ঢুকবেন না। যদি দেখেন
পেওনিয়ার থেকে কোন এসএমএস আসছে। যে মেসেজে আপনার মেইল বা পাসওয়ার্ড দেওয়া
লাগবে বলছে? তাহলে মনে করবেন সেটি ভুয়া মেল। বা আপনাকে স্ক্যাম করার জন্য
পাঠিয়েছে। কারণ পেওনিয়ার অফিস থেকে কখনো আপনার মেইল বা পাসওয়ার্ড চাইবে
না।আপনি যদি পেওনিয়ার একাউন্ট চালান তাহলে অবশ্যই আপনাকে এইসব সতর্কতা অবলম্বন
করতে হবে। উপরের সতর্কতা গুলো মেনে চললে আপনার একাউন্টটি সুরক্ষিত থাকবে।
শেষ কথাঃ পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম
আমরা আজকে এই আর্টিকেলটিতে পেওনিয়ার একাউন্ট কিভাবে খুলবেন তা সম্পূর্ণ সুন্দর
ও সহজ ভাবে আলোচনা করলাম। আপনি যদি আমার আজকের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ে
থাকেন। তাহলে অবশ্যই একটি প্রিমিয়ার একাউন্ট সহজ ভাবে খুলতে পারবেন। আমার
এই আর্টিকেলটিতে কিভাবে পেওনিয়ার একাউন্ট খুলবেন? কিভাবে ব্যাংক সেটআপ
করবেন? কিভাবে টাকা আনবেন বা তুলবেন এ টু জেড সহজভাবে তুলে ধরেছি।
আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে আপনার ভালো লেগেছে। আমাদের এই
ওয়েবসাইটে স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, লাইফ স্টাইল, অনলাইন ইনকাম, ইসলামিক
ইতিহাস ইত্যাদি নিয়ে নিয়মিত পোস্ট করা হয়। নিয়মিত এই সকল পোস্ট পেতে
ফলো করুন।
এতক্ষণ ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন একটি কমেন্ট করুন।
আল্লাহ হাফেজ

.webp)

গ্রনেক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url